1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যেমন সব ধর্মের মানুষ একসঙ্গে যুদ্ধ করেছেন, তেমনি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রত্যেক খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার দিনে সবার প্রতিজ্ঞা হোক—মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, পরিশ্রমের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

এদিকে, মঙ্গলবার দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। পরে উড়োজাহাজে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।

সন্ধ্যায় বন্দরনগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News