1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ইশরাকের কাজের সমালোচনার সুযোগ নেই, তবে প্রকাশ্যে অস্ত্র বহন ঠিক নয়: জামায়াত আমির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইশরাক হোসেনের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়। ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো হলেও অন্যরা এর অপব্যবহার করতে পারে। তবে তাঁর কাজের সমালোচনা করার কিছু নেই।

মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, তাঁরা মাদক নির্মূল চান। সংসদে মাদক নিয়ন্ত্রণের আইন পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁরা শুধু নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে চান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জামায়াত আমির বলেন, মানুষ নিত্যপণ্যের বাড়তি দামে অতিষ্ঠ। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে সরকার বিরোধী দলকে ঘায়েল করতে ব্যস্ত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News