1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: রিজভী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ষড়যন্ত্র করা হলেও দেশের অসাম্প্রদায়িক ও ধর্মপ্রাণ মানুষ তা কখনোই বাস্তবায়ন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রতিটি মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারে, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি বৃদ্ধি, পূজামণ্ডপে বরাদ্দ বাড়ানো এবং পুরোহিত ও সেবায়েতদের সম্মানী দেওয়ার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News