রাস্তার বক্তব্য ও সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের ভূমিকার মধ্যে মিল থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ ও উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের ভুলত্রুটি তুলে ধরবে এবং গঠনমূলক সমালোচনা করবে—এটাই সরকার চায়। তবে তাদের বক্তব্য ও সাংবিধানিক সংস্কারে ভূমিকার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সরকার জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের চেতনা তুলে ধরতে হবে। শুধু জুলাই মাস এলেই বা প্রতিবছর আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে এ চেতনার চর্চা শেষ করা যাবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার পাশাপাশি কিছু আইনি ও বিধিবিধানসংক্রান্ত কাজ রয়েছে। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে চায়। কেউ এটিকে সংস্কার হিসেবে অভিহিত করলে সরকারের আপত্তি নেই। তবে সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল এখনো সহযোগিতা করছে না।
সূত্র: এএন
Leave a Reply