1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

দেশে নারীদের মধ্যে স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের সর্বোচ্চ ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের মিলনায়তনে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ক্যানসারে আক্রান্ত অধিকাংশ নারী প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করান না। ফলে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত করতে দেরি হয়।

তিনি বলেন, রোগীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি দেশব্যাপী রোগ শনাক্তের ব্যবস্থা জোরদার করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও নির্দেশ দেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News