1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। দেবীর বোধন, আবাহন ও অধিবাসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন পূজামণ্ডপে শুরু হবে পূজা-অর্চনা।

মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে বরণ করে নিতে মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতা। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, শঙ্খ ও উলুধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং বিজয়া দশমীতে নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

ধর্মীয় রীতি অনুযায়ী, মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে। উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির ও পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News