1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরব-সমর্থিত সরকারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত আল-মাশিক প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান-সমর্থিত হুতিরা।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রী সুস্থ আছেন। তবে হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে, সৌদি আরব এ হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

এ ছাড়া, মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ রকেট ও চালকবিহীন আকাশযান দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। অন্যদিকে, তাইজ শহরে হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেনে তাদের দপ্তর পরিচালনা করছে। দেশটির সরকারকে সার্বিক সমর্থন দিয়ে আসছে প্রতিবেশী সৌদি আরব।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News