1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

“লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামির শয়ন কক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সাসহ সর্বমোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত আছির উদ্দিন, সাং- তালুকদুলালী (ঝাড়িরঝাড়), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News