1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দিল্লিতে মমতা ব্যানার্জিসহ তৃণমূলের ৬ নেতা আটক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

ভারতের দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসা অবস্থায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

আটক নেতাদের মধ্যে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন। এ ছাড়া সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল ও সাকেত গোখলেও আটক হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে আলোচনার পরিবর্তে নেতাদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দলটি প্রশ্ন তুলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটক করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে গেল? পোস্টে দিনটিকে গণতন্ত্রের জন্য ‘অন্ধকার দিন’ বলেও উল্লেখ করা হয়।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। এ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News