1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক মানিক সরকারসহ একাধিক নেতা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আগে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিআই–এম নেতা মানিক সরকারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাঁকে আটক করা হয়। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষের জেরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন এ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে সিজেপির নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনের সঙ্গে যুক্ত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করে পুলিশ। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হলে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে অবস্থান নেন।

এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, তালিকা সংশোধন একটি নিয়মিত যাচাইপ্রক্রিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিক্ষোভ ঠেকাতে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News