1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার, বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র প্রায় ৫৬ মিলিয়ন ডলারের পণ্য। বাজারে প্রবেশের বাধা দূর করা গেলে বাণিজ্য আরও বাড়ানো সম্ভব।

বৈঠকে বাংলাদেশি ওষুধ, ভ্যাকসিন ও আলু ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশ সহজ করা, হালাল সনদের পারস্পরিক স্বীকৃতি, জ্বালানি সহযোগিতা এবং পিটিএ ও সিইপিএ নিয়ে আলোচনা হয়। ইন্দোনেশিয়ার বাজারে ওষুধ রপ্তানি বাড়াতে নিবন্ধনসহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।

দুই দেশের মধ্যে পিটিএ নিয়ে চার দফা আলোচনা হলেও তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজারসুবিধা নিয়ে মতপার্থক্যের কারণে ২০২৩ সাল থেকে আলোচনা স্থগিত রয়েছে। আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর সময় মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি বাড়ানো, বাংলাদেশের এসপিএম টার্মিনাল পরিচালনায় দেশটির রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পারতামিনার অংশগ্রহণ এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News