সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ঢাকা মহানগরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো অপতৎপরতা ঠেকাতে তারা সজাগ রয়েছেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ দলের কর্মসূচি বা নাশকতার আশঙ্কা নিয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আইনবিরোধী কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে গ্রেপ্তার অভিযানসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Leave a Reply