1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ৫ অক্টোবর হালনাগাদ করা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক উড়োজাহাজের মধ্যে রয়েছে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, একটি এফ-৩৫এ লাইটনিং-২ এবং একটি এ-১০ থান্ডারবোল্ট-২। এছাড়া তালিকায় সাতটি কেসি-১৩৫, একটি ই-৩ সেন্ট্রি, দুটি এমসি-১৩০জে এবং একটি এইচএইচ-৬০ডব্লিউ হেলিকপ্টার রয়েছে।

সিআরএসের হিসাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ড্রোন। তালিকায় অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার রয়েছে। এসব ড্রোন নজরদারি ও হামলা পরিচালনায় ব্যবহৃত হয়। ক্ষয়ক্ষতির কারণে মে মাসে মার্কিন বিমানবাহিনীর রিপার বহর ১৩৫টিতে নেমে এসেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মে মাসে সিআরএসের তালিকায় ৪২টি মার্কিন উড়োজাহাজের ক্ষতি বা ধ্বংসের তথ্য ছিল। নতুন সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও এর অর্থ মে মাসের পর নতুন করে ৩৯টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে—এমন নয়। নতুন তথ্য, আগের অপ্রকাশিত ক্ষয়ক্ষতি ও তথ্য সংশোধনের কারণে হিসাব পরিবর্তিত হয়েছে বলে সিআরএস জানিয়েছে।

সিআরএস জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা ভবিষ্যতে আরও পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে কিছু ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ মেরামতের পর আবারও সক্রিয় বহরে ফিরেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News