
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি ট্রাফিক সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৪৪টি, লালবাগ বিভাগে ১৬৪টি, মতিঝিল বিভাগে ৬৯টি এবং ওয়ারী বিভাগে ৬৮টি মামলা করা হয়েছে।
অন্যদিকে তেজগাঁও বিভাগে ৭৬টি, মিরপুর বিভাগে ২০৯টি, উত্তরা বিভাগে ২২১টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ৪১৫টি মামলা করা হয়।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩৯২টি যানবাহন ডাম্পিং এবং ৬৯টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply