1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

খেলনা ভেবে ককটেল হাতে, বিস্ফোরণে গুরুতর আহত কিশোর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

শরীয়তপুরের জাজিরায় খেলনা ভেবে ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোর কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুলে যাওয়ার পথে ১৭ বছর বয়সী জুনায়েদ আহমেদ রাস্তার পাশে স্কচটেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে সেটিকে খেলনা বল ভেবে হাতে তুলে নেয়। পরে কামরুলসহ সেটি তার দাদিকে দেখালে তিনি বস্তুটি ককটেল বলে জানান। আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি ফেলে দিলে মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা কামরুল আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করে এবং সেখানে অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News