1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহতহয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মঙ্গলবার পাটগাতী বাসস্ট্যান্ডে তুহিন ও হাসানকে পেয়ে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা নিজেদের পক্ষের লোকজনকে ডেকে আনেন। পরে গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News