1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ভারতের কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে কথিত অনিয়মের প্রতিবাদে বিক্ষোভের পর কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নয়াদিল্লির আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের আরও বেশ কয়েকজন সংসদ সদস্য ও নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে যমুনা টিভি জানায়, মঙ্গলবার দুপুরে ‘ইন্ডিয়া’ জোটের তিন শতাধিক বিরোধী সংসদ সদস্য সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন কমিশনের কার্যালয় ‘নির্বাচন সদন’ অভিমুখে মিছিল বের করেন। পুলিশ ও আধাসামরিক বাহিনীর বাধায় মিছিলটি আটকে গেলে নেতারা আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেন।

বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিরোধী সংসদ সদস্যদের সাক্ষাতের দাবি জানান। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কংগ্রেসের সঙ্গে যোগাযোগের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল, তা ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট ভিত্তিহীন বলে জানিয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News