1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এআই ঝুঁকি পর্যালোচনায় ট্রাম্পের নতুন উদ্যোগ, নেতৃত্বে জে ক্লেটন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন একটি কার্যদল গঠন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে এই কার্যদলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামে পরিচিত কার্যদলটিকে ১২০ দিনের মধ্যে হোয়াইট হাউসে প্রতিবেদন দিতে হবে। এতে এআইয়ের সক্ষমতা, জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং প্রযুক্তি তদারকিতে সরকারের করণীয় নিয়ে সুপারিশ করা হবে।

জে ক্লেটন গত আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ছিলেন। নতুন দায়িত্বে তিনি প্রশাসনের কার্যত ‘এআই সম্রাট’ হিসেবে কাজ করবেন।

কার্যদলটি এআই-সংক্রান্ত তথ্য ফাঁস, সাইবার হামলা ও অন্যান্য ঘটনার বিষয়ে সরকারের বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা করবে। পাশাপাশি এসব ঘটনায় সরকারের প্রতিক্রিয়া আরও কার্যকর করার উপায়ও খতিয়ে দেখবে।

ক্লেটন বলেন, উন্নত এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা এবং একই সঙ্গে মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখাই উদ্যোগটির মূল লক্ষ্য। এআই নিয়ে চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়টিও কার্যদলের পর্যালোচনায় গুরুত্ব পাবে।

কার্যদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা থাকবেন। বাইরের উপদেষ্টা হিসেবে থাকবেন ডেভিড স্যাকস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News