1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রিয়াদের কাছে আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (৩ অক্টোবর) চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

হামলার পর স্থাপনাটির আশপাশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায়। এএফপির একজন সাংবাদিক ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেছেন। সেখানে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িও অবস্থান করছিল।

অন্যদিকে, হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, সৌদি বিমান সানায় ২৬টি হামলা চালিয়েছে। রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথাও জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রিয়াদের আরামকো স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেনি। আরামকোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের রিয়াদে হামলার দাবি ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News