1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: তিতুমীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এর দীর্ঘমেয়াদি লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা।

শনিবার (৩ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের কৌশলগত কাঠামোর গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি জানান, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও টেকসই সমৃদ্ধির লক্ষ্যে সরকার ‘৩আর’ কৌশল নিয়েছে—রিকভার (Recover), রেস্টোরেশন (Restoration) এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন (Reconstruction for Acceleration)। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।

শিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান না করে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্রে পরিণত করতে হবে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপের জন্য ৫০ মিলিয়ন ডলারের বিশেষ তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News