1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: আমিনুল হক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

খেলাধুলার প্রসার ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরি করা গেলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

তিনি জানান, ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় নির্বাচিত ৩০৬ জন উদীয়মান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সারাদেশে স্পোর্টস ভিলেজ ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও প্রতিভা অন্বেষণে দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

যুবদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News