1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দেশের মানুষ ইজ্জত ও নিরাপত্তা—দুই দিক থেকেই ভালো নেই: শফিকুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

দেশের মানুষ ভালো নেই বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে আছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দুই-একটি অঘটনের কারণে গোটা আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে দায়ী করা ঠিক নয়। তবে মাদরাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দুর্বলতা থাকলে নিজেদের আদর্শ অনুযায়ী তা সংশোধনের আহ্বান জানান তিনি।

এ সময় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাস হয়েছে বলে দাবি করে সেটি সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সংশোধনের উদ্দেশ্যেই এ বিষয়ে সমালোচনা করা উচিত।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News