1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকটের সমাধানও মিয়ানমারেই হতে হবে: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসন নয়, সংকটের মূল কারণগুলোরও সমাধান করতে হবে। একই সঙ্গে তিনি বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু ও সমুদ্র খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড ও ইউনিভার্সেল কার্ড চালুর পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগের কথাও বলেন।

এ ছাড়া পানি নিরাপত্তায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব শিল্প সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন নিশ্চিত করেই দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News