1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ইয়েমেনে ৭৪ শতাংশ পরিবার ন্যূনতম খাবার জোগাড়ে ব্যর্থ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

যুদ্ধ-সংঘাতের কারণে ইয়েমেনে খাদ্যসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির সরকারের নিয়ন্ত্রণাধীন ও মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব এমন এলাকায় ৭৪ শতাংশ পরিবার তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। চলতি বছরে এটি সর্বোচ্চ হার।

ডব্লিউএফপি জানায়, সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাতের কারণে বাজার, পরিবহন ও খাদ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে।

ইয়েমেন খাদ্যের জন্য ব্যাপকভাবে আমদানিনির্ভর। দেশটির প্রায় ৯০ শতাংশ খাদ্য আমদানি করতে হয়। সংঘাতের কারণে বাণিজ্য ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় খাদ্যের দাম বাড়ছে এবং নিম্নআয়ের পরিবারগুলোর খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ছে।

ডব্লিউএফপি বলছে, ইয়েমেনে বর্তমানে ১ কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তার প্রয়োজন বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News