বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই ক্ষমতা বিএনপি বা জামায়াতের হাতে যাবে না।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের অর্থ ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি দাবি করেন, দেশে আবারও দুর্নীতি ও অনিয়মের পরিবেশ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে প্রবাসীদের বিদেশযাত্রা ও দূতাবাসে সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা।
Leave a Reply