বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন। দেশটির অর্থনীতিতে ডিজেলের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখা এখন হোয়াইট হাউসের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ তাদের মজুত থাকা অতিরিক্ত ডিজেল বাজারে না ছাড়লে বিশ্বজুড়ে সরবরাহ সংকট তৈরি হতে পারে। এতে ডিজেলের দামও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেই ডিজেল রপ্তানি কমিয়ে দিলে ইউরোপে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখা, দাম নিয়ন্ত্রণে রাখা এবং বড় ধরনের জ্বালানি সংকট এড়ানো। তবে সরবরাহ ও রপ্তানি—দুই দিকেই ঝুঁকি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে।
Leave a Reply