1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ফ্লাইদুবাই বিমানে পাইলটকে ছুরিকাঘাত, জরুরি অবতরণ সৌদিতে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ছুরিকাহত হন। পরে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।

ঘটনার পর বিমানটি ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হলে ইসরাইল সতর্ক হয়ে যুদ্ধবিমান আকাশে পাঠায়। ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। পরে যাত্রী ও ক্রুরা ককপিটে প্রবেশ করে অভিযুক্ত পাইলটকে নিয়ন্ত্রণে আনেন বলে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় স্মিত মাচ্ছার ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন। এতে কয়েকজন যাত্রী ও ক্রু ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তাবুকে অবতরণের পর আহত দুই পাইলটকেই হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার বর্তমানে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

মাচ্ছার ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। এর আগে তিনি ভারতের স্পাইসজেটে দীর্ঘদিন কাজ করেন এবং তার মোট উড্ডয়ন অভিজ্ঞতা প্রায় ৯,৭৫০ ঘণ্টা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News