প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরের মাস বা তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে বৈঠক হবে বলে তিনি আশাবাদী।
ত্রিবেদী বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতির জন্য সময় দেওয়া প্রয়োজন। দুই দেশের সম্পর্কের কিছু চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পানি, বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মানুষের যোগাযোগ রয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানো প্রয়োজন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।
Leave a Reply