1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের পরও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। তাঁর দাবি, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখলদারদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা হয়েছে।

প্রশাসক জানান, অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিকল্পিতভাবে একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। ভবিষ্যতে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News