1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে দু-একটি ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে—এমন বক্তব্য সঠিক নয়।

রামপুরা ও মানিকদীতে স্টুডিওতে হামলার ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষী যে-ই হোক, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের সংঘর্ষের ঘটনায় সমন্বয়ের ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারের দুর্গাপূজায় সারাদেশে ৩৩ হাজার ৮০০-এর বেশি মণ্ডপে পূজা হবে। সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে এবং গতবারের তুলনায় মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানান, ছুটি ও অর্থ বরাদ্দ বাড়ানোয় তারা সন্তুষ্ট। একই সঙ্গে পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News