1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

হরমুজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন আহত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

হরমুজ প্রণালিতে ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আট মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর এ হামলার ঘটনা ঘটে বলে তিন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে এনবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্রটি মেরিন সেনাদের বহনকারী একটি সামুদ্রিক জাহাজে আঘাত হানে। আহতদের মধ্যে সাতজন সাধারণ মেরিন সদস্য এবং একজন কর্মকর্তা ছিলেন। তারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কর্মকর্তারা জানান, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। কয়েকজন ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের কারণে শ্বাসকষ্টে ভুগেছেন এবং কারও কারও মাথাব্যথাসহ মস্তিষ্কে আঘাতের মতো উপসর্গ দেখা দিয়েছে। হামলার অল্প সময়ের মধ্যেই আটজনই দায়িত্বে ফিরে যান।

তবে যে জাহাজে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, সেটি মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ ছিল না। কর্মকর্তারা জাহাজটির ধরন বা পরিচয় প্রকাশ না করে এটিকে শুধু একটি সামুদ্রিক জাহাজ হিসেবে উল্লেখ করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News