1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

এসএসসিতে যোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

এসএসসি ও সমমান পরীক্ষায় যোগ্য হওয়া সত্ত্বেও যেসব শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পুনর্মূল্যায়নের পর দেখা গেছে, আগে অকৃতকার্য হওয়া অনেক শিক্ষার্থী এবার পাস করেছে। তার মতে, খাতা মূল্যায়নে শিক্ষকদের অবহেলার কারণে এমনটি হয়ে থাকতে পারে। সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষকদের অনলাইন বদলি প্রক্রিয়া চালুর কাজ চলছে বলে জানান মন্ত্রী। এনটিআরসিএ এ বিষয়ে কাজ করছে এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিষ্পত্তির পর শিগগিরই প্রক্রিয়া শুরু হতে পারে।

প্রাথমিকের ৮১৭ শিক্ষকের নিয়োগপত্র না পাওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের ভেরিফিকেশন ও তথ্য পর্যালোচনা চলছে। এ কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News