1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“হাজারীবাগে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ ২০২৬) দিনব্যাপী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ সবুজ হোসেন (২৯), মোঃ রাহাত দমাদ্দার (২১), মোঃ আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান সাগর (২৮), মোঃ জুয়েল (২০), মোঃ ইসমাইল (৩৮), মোঃ সবুজ মিয়া (৩৮), মোঃ মিজান (৩৮), আব্দুস সালামা (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), মোঃ ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), মোঃ কাউছার (২৩), মোঃ ফয়সাল মাহমুদ (২৫), মোঃ সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), মোঃ জাকির হোসেন (২০), শ্রী কীত্তন মন্ডল (৩৩), মোঃ ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), মোঃ ইব্রাহিম (১৯), মোঃ আব্দুল কুদ্দুস (৬০), মোঃ রফিক (৬০) এবং মোঃ জুবায়ের আলম (২৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News