1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

৫ আগস্ট ২০২৪ থেকেই বিএনপির চাঁদাবাজি-দখলদারিত্ব শুরু: নাহিদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

২০২৪ সালের ৫ আগস্ট বিকেল থেকেই বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, জুলাইয়ের আন্দোলনের পর নতুন বাংলাদেশের স্বপ্নে যখন তরুণরা বিভোর, তখন বিএনপির সন্ত্রাসী বাহিনী সারাদেশে আগের চাঁদাবাজি ও দখলবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেয়—এমন অভিযোগ তিনি করছেন।

সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় চাঁদা না দেওয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ সামনে এসেছে উল্লেখ করে নাহিদ বলেন, ঘটনাটি প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনেই ঘটেছে। কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ অবৈধভাবে দখল করে থাকলে আইন ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদের অভিযোগ, আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি ও দখলদারিত্বের কাঠামো দখলের পাশাপাশি বিএনপি এর পরিমাণ ও আওতা আরও বাড়িয়েছে। তিনি এ বিষয়ে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এর পেছনে জমি-সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে এবং এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News