1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর পর ২৭ সেপ্টেম্বর রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় সকাল ৮টা ৪০ মিনিট।

পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, স্বাস্থ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

সফরকালে তারেক রহমান তুরস্ক, কুয়েত, পাকিস্তান, থাইল্যান্ড, হাইতি, সৌদি আরবসহ বিভিন্ন দেশের নেতা ও মন্ত্রী এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো এসব আলোচনায় গুরুত্ব পায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News