1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।

প্রস্তাবের আওতায় মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য সামরিক অভিযান বন্ধ, ইরানের জব্দ সম্পদ ছাড়, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার মতো শর্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শর্ত পূরণ হলে সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও শুরু করার কথা রয়েছে।

তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং তেহরান মার্কিন শর্ত পূরণ করবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। একই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ফের সামরিক হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবের শর্ত মেনে নিলে যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু করা সম্ভব। ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মহেবিও জানিয়েছেন, ইয়েমেনের সংঘাত বন্ধ করাও তেহরানের দাবিগুলোর একটি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News