1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

“ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ৩ দিনে ডিএমপির ৩০৮৮ মামলা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত তিনদিনে ৩০৮৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিক সূত্রে জানা যায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১০৫টি, লালবাগ বিভাগে ৪০৩টি, মতিঝিল বিভাগে ১৮৮টি এবং ওয়ারী বিভাগে ২৭৭টি মামলা করা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও বিভাগে ১৯৫টি, মিরপুর বিভাগে ৪৪৭টি, উত্তরা বিভাগে ৬০৫টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ৮৬৮টি মামলা করা হয়।

অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯০২টি যানবাহন ডাম্পিং এবং ৪১০টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News