1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হাম-ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল ১৩ জনের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই প্রাণহানি ঘটছে। গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশু এবং ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে হামের নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সন্দেহভাজন মৃত্যু ৯৮০ এবং নিশ্চিত মৃত্যু ১০১ জন। এ সময়ে ২০ হাজার ৯৫১টি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এদিকে ডেঙ্গুতেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ৮ মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০৯ জনে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন।

চিকিৎসকরা শিশুদের হাম প্রতিরোধে টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ডেঙ্গুতে জ্বর হলে দ্রুত পরীক্ষা করানো এবং পর্যাপ্ত তরল গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News