1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বুকে পাথর চাপা দিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

দেশের বৃহত্তর স্বার্থ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বিবেচনা করে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ‘বুকে পাথর চাপা দিয়ে’ তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তবে নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও এ বিষয়ে তারা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ থেকে সরে গেছে। জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করে এলেও এটিকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে এবং তাদের প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News