1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ৫৮ জন পুলিশ পুরস্কৃত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, আনোয়ার হোসেন:
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকাল বেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য গন তাদের সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন আবেদন উপস্থাপনা করেন। পুলিশ সুপার মহাদয় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেয়।এই সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদায় ৫৮ জন কে পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। আগস্ট ২০২৬ইং মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন কে পুরস্কৃত করা হয়। একই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এ এস আই হিসেবে চৌগাছা থানার এ এস আই (নিঃ) কাজল কুমার দাসকে পুরস্কৃত করা হয়। এছাড়া আগস্ট মাসের বিশেষ পুরস্কার পান মিডিয়া সেলের নায়েক শেখ আমিনুল ইসলাম।

পরে জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসর জনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সভাটি সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ, যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর টি আই মাফুজুর রহমান সহ যশোর পুলিশ হাসপাতালের চিকিৎসক, আর আই পুলিশ লাইন্স, ডিআইও-১, যশোর জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টি আই প্রসাশন সহ যশোর জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News