1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফেরানোর আহ্বান রাষ্ট্রপতির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতের সুনাম ফিরিয়ে আনতে ব্যাংক মালিক ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ক্ষমতাশালী ব্যক্তিদের সহায়তায় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাওয়ায় ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং গ্রাহক ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যাংক দখল ও জোরপূর্বক শেয়ার নেওয়ার মতো ঘটনা ঘটেছে। বর্তমানে ব্যাংকের পরিচালক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অনিয়ম প্রতিরোধে ভূমিকা রাখবে।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ শিক্ষা, হাসপাতাল, প্রযুক্তি ও প্রকৌশল খাত এবং মানবকল্যাণে ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন ও তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বাড়ানো এবং কৃষি প্রক্রিয়াজাতসহ উদ্ভাবনী খাতে বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।

বিএবি নেতারা জানান, খেলাপি ঋণ ও অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ব্যাংকিং চ্যানেলে লেনদেন বাড়ানোর পাশাপাশি ডিজিটাল অর্থনীতি ও কিউআর কোডভিত্তিক লেনদেন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। বৈঠকে ২৬টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News