1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংসদে বিরোধী দলের কথা গুরুত্ব পায় না: শফিকুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের জনবান্ধব নোটিশ ও বক্তব্য গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া না হওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল। তাঁর দাবি, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ পেলেও তা করা হয়নি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, তেলের দাম বাড়িয়ে আশপাশের দেশের দামের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বাংলাদেশের অর্থনীতি ওই দেশগুলোর মতো বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News