
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৩ বোতল ফেয়ারডিল জব্দসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ৭ নং ওয়ার্ডের নীম কালী মন্দির বালুবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি পরেশ চন্দ্র রায়ের বসতবাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— পরেশ চন্দ্র রায় (৩৩), পিতা রনজিৎ চন্দ্র রায়, সাং- ভারাডাঙ্গী, থানা- বিরল; মোঃ সুমন (৩৭), পিতা মৃত বাবুল হোসেন, সাং- পাটুয়াপাড়া এবং মোঃ নূরে আলম (৪০), পিতা জাহির উদ্দিন, সাং- কুসুমবি, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply