1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মোংলা বন্দরের কাছে ১০০ একর জমিতে শিল্প স্থাপনের পরিকল্পনা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোংলা বন্দরের কাছে প্রায় ১০০ একর জায়গায় বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণসংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছে। এ সময়ে বন্দর ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

এ ছাড়া বন্দরের জন্য নতুন জলযান সংগ্রহ, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিংসহ নাব্যসংকট নিরসনে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News