1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অনুমোদন থাকা ক্লিনিকগুলো নিয়ম মেনে পরিচালিত না হলে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News