1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“যশোরের ভবদহে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের উদ্যোগে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, এ অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখনন কাজ চলমান রয়েছে। পাশাপাশি ভবদহ এলাকায় ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোর জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রশিদ, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বুরুলি খালের মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হলে বুরুলি, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপার ভদ্রা নদীতে নিষ্কাশিত হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়ে কৃষকরা পুনরায় স্বাভাবিকভাবে ফসল উৎপাদন করতে পারবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News