1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বাব এল-মান্দেবে রাডার ও সুড়ঙ্গ নির্মাণ পরিদর্শনে ইরানি বিশেষজ্ঞরা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি এলাকায় রাডার স্থাপন ও পাহাড়ি অঞ্চলে সুড়ঙ্গ খননের কাজ পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট দুই সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এএফপিকে সূত্রগুলো জানায়, ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের মোখা বন্দর ও বিমানবন্দর এবং শহরটির পূর্বে অবস্থিত জাবাল আল-নার সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় বাব এল-মান্দেবের দিকে নজর রাখা পাহাড়ি এলাকায় সামরিক অবকাঠামো নির্মাণের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তারা।

সূত্রগুলোর দাবি, মোখা ও বাব এল-মান্দেবের আশপাশের পাহাড়ে সুড়ঙ্গ খননের কাজ এবং মোখার কাছাকাছি ও দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে রাডার স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত হোদেইদা থেকে যাওয়া এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার ও শুক্রবার পৃথকভাবে এলাকাগুলো পরিদর্শন করেন।

এদিকে বাব এল-মান্দেবের দিকে নজর রাখা কাহবুব পার্বত্য এলাকায় হুতি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, কৌশলগত এই অঞ্চলের নিয়ন্ত্রণ ঘিরে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

হুতিদের পশ্চিম উপকূলীয় অবস্থান শক্তিশালী করার অংশ হিসেবে পাহাড়ি এলাকায় রাডার ও সামরিক অবস্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। তবে ইরানি বিশেষজ্ঞদের এই সফর বা সামরিক কার্যক্রম নিয়ে ইরান বা হুতিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News