1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যা, মামলার পরও গ্রেপ্তার নেই

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

খুলনায় মেসে কাউকে না জানিয়ে অন্যের খাবার খাওয়াকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত আজমল হোসেন (২২) বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আজমলের বাবা কুতুব উদ্দিন হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে ইসলামনগর এলাকার একটি মেসে অন্য এক শিক্ষার্থীর খাবার কাউকে না জানিয়ে খাওয়াকে কেন্দ্র করে আজমলের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। পরে তাকে ছাদে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে পাঁচতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজমলের বাবা অভিযোগ করেছেন, ঘটনার আগে তার ছেলের বিরুদ্ধে চুরি সংক্রান্ত অভিযোগ তুলে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজমলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News