1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যার মতো দ্রুততম সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে পুলিশ আইনানুগ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। নিখোঁজের পর অল্প সময়ের মধ্যেই অপ্রতিমের মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেপ্তারদের সঙ্গে অপ্রতিমের ওঠাবসা ও বন্ধুত্ব ছিল। তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বড়। প্রধান সন্দেহভাজনের কাছ থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে এবং তদন্তে প্রয়োজনীয় আলামত পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ করবেন বলে আশা করছেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অপরাধের পেছনে মাদকসহ বিভিন্ন কারণ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে স্কুল পর্যায়ে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। সমাজে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অবক্ষয় মোকাবিলায় মানুষকে সচেতন করার উদ্যোগও নিতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News