1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

“মস্তকবিহীন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় হত্যার রহস্য উদ্ঘাটন, ৩ আসামি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মস্তকবিহীন লাশ উদ্ধারের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই, মানিকগঞ্জ।

জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন নবগ্রাম ইউনিয়নের পাঁচ বারইল এলাকায় কালিগঙ্গা নদী থেকে একটি মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয় মোঃ রফিক মিয়া (২৮) হিসেবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৬ মার্চ ২০২৬ তারিখে মানিকগঞ্জ সদর থানায় মামলা নং-২৫, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।

মামলার পরপরই পিবিআই, মানিকগঞ্জ জেলার একটি চৌকস টিম ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সন্দেহভাজন আসামিদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ ২০২৬ তারিখে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে প্রধান সন্দেহভাজন মোঃ রিপন মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই আসামি আরমান হোসেন (২০) ও সজিব (২৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা রফিক মিয়াকে হত্যা করে এবং ঘটনাটি গোপন রাখতে লাশের মস্তক বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয়। একই সঙ্গে নিহতের ব্যবহৃত অটোরিকশাও আত্মসাৎ করা হয়, যা পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে নিহতের কাটা মস্তক উদ্ধারের চেষ্টা চালানো হলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News